ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নোচনাহার বাজারে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ পোরশা উপজেলা প্রশাসনের

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার বাজারে সাধারণ মানুষের আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে পোরশা উপজেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ব্যাংকিং সেবার অভাব দূর হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

জানা গেছে, নোচনাহার বাজার এবং আশপাশের এলাকার ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রবাসী পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ এতদিন ব্যাংকিং সেবা গ্রহণের জন্য দূরবর্তী এলাকায় যেতে বাধ্য হতেন। নতুন এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়েই নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা প্রেরণ ও গ্রহণ, বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সহজেই পাওয়া যাবে।

উপজেলা প্রশাসনের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে জনগণের সময় ও যাতায়াত ব্যয় কমবে, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে গ্রামীণ জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নোচনাহার বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং সেবাটি চালু হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

পোরশা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নোচনাহার বাজারে ব্যাংকিং সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোচনাহার বাজারে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ পোরশা উপজেলা প্রশাসনের

আপডেট সময় : ০১:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬