সংবাদ শিরোনাম ::
পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত ৪ জুলাই ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানা পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগে পত্নীতলা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
























