ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশন (NPPO)-এর প্রতিনিধি দল বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুরে আনারস উৎপাদন এলাকা পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের এনপিপিও প্রতিনিধি মো: আকিব মেহেদী। সফরকালে তারা মধুপুরের আনারস উৎপাদনকারী এলাকা, সেন্ট্রাল প্যাক হাউজ ও ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।

এ সময় তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের আশা, খুব শিগগিরই পাকিস্তানে বাংলাদেশি আনারস রপ্তানি শুরু হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) বি এম রকিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি), সাবির আহমেদ, অতিরিক্ত উপপরিচালক-২ (প্রশাসন ও অর্থ উইং) রকিব আল রানা,পাকিস্তান সরকারের কীটতত্ত্ববিদ আকিব মেহেদী, টাঙ্গাইলের প্ল্যান্ট প্রোটেকশন বিভাগের উপপরিচালক আশেক পারভেজ, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ( হর্টিকালচার) শোয়েব মাহমুদ, মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তাজরী নূর রাত্রি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলী, সুরুজ আলী, রেহানা খাতুন, ফারুক হোসেন, আব্দুর রহিম রাজুসহ কৃষি সম্প্রসারণ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল স্থানীয় আনারস চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং রপ্তানিযোগ্য আনারসের মাঠ পর্যায়ের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৃষিপণ্য বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন

আপডেট সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬