পাবনায় জুলাই শহীদ দিবস পালনে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময় : ১০:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
‘জুলাই শহিদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাবনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতি ও চেতনাকে ধরে রাখতে এবং দিবসটি সফলভাবে উদযাপনে বিভিন্ন কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরুজ্জামান স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক খাইরুল ইসলাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম উপপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তৌফিক ইকবাল সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ ও জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা নায়েবে আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন ।
এছাড়াও সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও শহিদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
























