ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনায় বিসিকের আয়োজনে ৯ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু

আর কে আকাশ:
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় পাবনার আয়োজনে এবং পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় ৯দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে এবং বিসিক পাবনার শিল্পনগরী কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, পাবনা বিসিক শিল্পমালিক সমিতির আহ্বায়ক ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, বিসিক জেলা কার্যালয় পাবনার উপ-ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মো. নবুওয়াত হোসেন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, বিসিকের উদ্যোক্তা মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রয় করতে পারে। এতে তাদের যেমন শিল্পের সম্প্রসারণ হয়, তেমনি ভোক্তাদের স্থানীয় পণ্যের মাধ্যমে চাহিদা পূরণ হয়। যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এসময় নতুন চোখের সম্পাদক এসএম আলম, হৃদয়ে পাবনার সভাপতি ও সাংবাদিক আর কে আকাশ, উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন, ফারহানা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় বিসিকের আয়োজনে ৯ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু

আপডেট সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫