ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০১ মাদক কারবারি ও ০৫ মাদকসেবী আটক

নিউজ ডেক্স
  • আপডেট সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, সোমবার (৬ই জুলাই ২০২৬ খ্রি) ডিএনসি’র উপ-পরিদর্শক মো: জামালুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতুল্লাহপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো: আন্টু প্রামানিক (৪৮) এর নিজ দখলীয় বসতবাড়ি হতে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে ডিএনসি পাবনার সদর সার্কেল টিম।

এছাড়াও ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার চাটমোহর থানাধীন রায়নগর ও বাঘলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে রায়নগর গ্রামের অভিযুক্ত (পলাতক) মো: সাদ্দাম (৩০) এর বাড়ি হতে ০৫ (পাঁচ) লিটার চোলাইমদ এবং বাঘলবাড়ি গ্রামের অভিযুক্ত (পলাতক) টুম্পা কর্মকার (৪২) এর বাড়ি হতে ৩০০ (তিনশত) লিটার জাওয়া (ওয়াশ) উদ্ধার করেছে ডিএনসি পাবনার ঈশ্বরদী সার্কেল টিম।

তথ্যসূত্রে জানা যায়, মো: সাদ্দাম (৩০) চাটমোহর থানার রায়নগর গ্রামের মো: আরশাদ এর পূত্র ও টুম্পা কর্মকার বাঘলবাড়ি গ্রামের প্রদীপ কর্মকারের স্ত্রী এবং মো: আন্টু প্রামানিক (৪৮) হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতুল্লাহপুর গ্রামের মৃত. মুরাদ প্রামানিক এর পূত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মো: জামালুর রহমান ও মোহাম্মদ শের আলম বাদী হয়ে পাবনা সদর ও চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার দিলালপুর ও রাধানগর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনার সদর সার্কেল টিম।

আটককৃত ব্যক্তিরা হলো: ১) মো: আলো শেখ (৫০), পিতা- মৃত. বাবুল শেখ, সাং- আটুয়া, থানা ও জেলা- পাবনা, ২) মো: আব্দুর রহমান (৪০), পিতা- মৃত. সেকেন্দার, সাং- কিসমতপ্রতাবপুর, থানা ও জেলা- পাবনা, ৩) মো: নুর ইসলাম (৫৫), পিতা- মৃত. আফছার শেখ, সাং- বোবরাখালী, থানা ও জেলা- পাবনা, ৪) মো: শফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত. আবুল ফজল বাবু, সাং- রাধানগর, থানা ও জেলা- পাবনা, ৫) আব্দুল্লাহ আল মামুন (৪০), পিতা- মৃত.আলাউদ্দিন, সাং- আটুয়া, থানা ও জেলা- পাবনা।

আটককৃতদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক মো: জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, জুলাই ২০২৬ মাসে অদ্যবধি মোট ২০ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে। এবং ভবিষ্যতেও এরুপ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০১ মাদক কারবারি ও ০৫ মাদকসেবী আটক

আপডেট সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬