ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পিআর পদ্ধতির নির্বাচন সংসদীয় রাজনীতির গুণগত মান অনেক উচ্চতায় নিয়ে যাবে- মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের রাজনীতিতে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের মতামতের পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করা সময়ের দাবি। এ পদ্ধতি চালু হলে শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, সকল মত ও চিন্তার মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হবে। এর ফলে জাতীয় সংসদ আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং দায়বদ্ধ হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান একক কেন্দ্রিক ও দমন-পীড়ন নির্ভর রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে ইসলামপ্রিয়, দেশপ্রেমিক, নৈতিক চরিত্রবান নেতৃত্ব রাজনীতিতে স্থান পাবে। জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েম করা। এর জন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। লুটপাট, দুঃশাসন ও দুর্নীতিতে জর্জরিত রাজনীতির পরিবর্তে ন্যায়ভিত্তিক, সুশাসন ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতকে শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা: নুরুল কবিরের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ ফারুক,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সাবেক চকরিয়া উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ ও জেলা শূরা সদস্য মাওলানা এ এইচ এম বদিউল আলম প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. জে.এম শাহাব উদ্দীন,
উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, এসিস্ট্যান্ট সেক্রেটারী দিদারুল আলম,
সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নূর মোহাম্মদ,
বায়তুলমাল সেক্রেটারী মাওলানা জয়নাল আবেদীন,
উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক ও অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিআর পদ্ধতির নির্বাচন সংসদীয় রাজনীতির গুণগত মান অনেক উচ্চতায় নিয়ে যাবে- মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫