ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পুলিশ সেজে কিশোরগঞ্জের সাংবাদিককে হত্যার হুমকি, গফরগাঁওয়ের যুবক অভিযুক্ত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

পুলিশের পরিচয়ে কিশোরগঞ্জের এক সাংবাদিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম। তিনি মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও দৈনিক নওরোজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে জুয়েল ওরফে রুবেল নামের এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই সাংবাদিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন।

জানা গেছে, সম্প্রতি কিশোরগঞ্জের নিকলী থানার কনস্টেবল বিল্লালের বিরুদ্ধে এক তরুণী একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে গত ২৭ আগস্ট কিশোরগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পর সাংবাদিক খায়রুল ইসলাম সংবাদ প্রকাশের উদ্দেশ্যে অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেন। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লালের সহযোগী জুয়েল ওরফে রুবেল পুলিশের পরিচয় দিয়ে ফোনে সাংবাদিককে হুমকি দেন এবং বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও দেন।

এদিকে গত সোমবার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কিশোরগঞ্জ আদালতে ওই ধর্ষণ অভিযোগে মামলা দায়ের হয়েছে (মামলা নং: ১৫৯/২০২৫)। আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এড. সফিউজ্জামান সফি।

বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগের বিষয়ে জানতে হুমকিদাতা জুয়েল ওরফে রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই অভিযোগ তোলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ সেজে কিশোরগঞ্জের সাংবাদিককে হত্যার হুমকি, গফরগাঁওয়ের যুবক অভিযুক্ত

আপডেট সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫