ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ও সকালে পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি গাঁজার চালান ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে।
​এরই ধারাবাহিকতায় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে অপর এক অভিযানে বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ।

গাড়িটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মঞ্জরুল ইসলাম (পিতা: মো. শফিকুল ইসলাম) এবং ধোপাগাছিনা গ্রামের মো. রিয়াজুল ইসলাম (পিতা: মো. ইছহাক মিয়া)।

​কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

আপডেট সময় : ০৯:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬