বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কৃষিভিত্তিক আয় বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ঠাকুরগাঁও-২।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় বীরগঞ্জ ব্র্যাক এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন নারী সদস্যের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ২০ টি হাঁসের বাচ্চা এবং ৬ জন সদস্যকে ১৫ হাজার পিচ মাছের পোনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ঠাকুরগাঁও-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক খাদিজাতুল কোবরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মো. মনিরুল ইসলাম এবং কৃষি ও বীমা ঠাকুরগাঁও-২ এর সম্প্রসারণ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
বীরগঞ্জ এলাকা ব্যবস্থাপক রায়হানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষক শফিকুল ইসলাম, বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক আবু সাঈদ মিয়া, লাল মিয়া, আজিজুল হকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উপকারভোগী মুক্তা রানী বলেন, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক বিভিন্ন সময় কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। হাঁস পালন ও মাছ চাষের মাধ্যমে উপকারভোগীরা অতিরিক্ত আয় করতে পারবেন, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। সদস্যরা এ ধরনের উদ্যোগের জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















