ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার

ভারশো ইউনিয়নের চৌবাড়ীয়া হাটে ওয়াশ ব্লকের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের চৌবাড়ীয়া হাটে নবনির্মিত ওয়াশ (WASH) ব্লকের শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে ওয়াশ কার্যক্রম ও বৃক্ষরোপণের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে গ্রামীণ এলাকায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারশো ইউনিয়নের চৌবাড়ীয়া হাটে ওয়াশ ব্লকের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬