ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভালুকায় সড়ক নিরাপত্তা জোরদার করতে র‍্যাব-১৪’র বিশেষ অভিযান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা অংশে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন র‍্যাব-১৪’র এএসপি লুৎফা।

অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকার কারণে সেগুলো আটক করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র যানবাহন আটক করাই নয়, চালকদের সচেতন করতেও অভিযান পরিচালিত হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত অভিযান চালালে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা রোধ এবং যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকায় সড়ক নিরাপত্তা জোরদার করতে র‍্যাব-১৪’র বিশেষ অভিযান

আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫