ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জামায়াত প্রার্থী নাজমুল হক প্রতীক পাওয়ার পরই শুরু করেছে মাঠ পর্যায়ের প্রচারণা

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি চারঘাট বাজার এলাকায় গণসংযোগে নামেন।

গণসংযোগকালে তিনি বাজারের দোকানদার, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। সরাসরি মানুষের কাছে গিয়ে শোনেন এলাকার নিত্যদিনের সমস্যা, ব্যবসায়ীদের সংকট, কর্মসংস্থান ঘাটতি ও নাগরিক সেবার নানা জটিলতার কথা। ভোটাররা বাজার ব্যবস্থাপনা, যোগাযোগ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের চাপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অধ্যক্ষ নাজমুল হক মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য। জনগণের কথা না শুনে কোনো উন্নয়ন টেকসই হয় না। এই আসনের মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য।

প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক, মাওলানা শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারি আয়ুব আলী, প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা, রাজশাহী জেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ রুবেল আলী, চারঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শুভ সহ জামায়াত-শিবিরের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনেই চারঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান।

এর আগে সকালে অধ্যক্ষ মো. নাজমুল হক শলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত প্রার্থী নাজমুল হক প্রতীক পাওয়ার পরই শুরু করেছে মাঠ পর্যায়ের প্রচারণা

আপডেট সময় : ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬