ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রতিবেশীর বিচার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুল, মাদ্রাসা ও বাড়িতে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী শিশুটির মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে তিনি ও তার স্বামী বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পাশের ঘরে তার মেয়ে স্কুলের পোশাক পরছিল। এই সুযোগে প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের ডাকচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত শাহআলম পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিষমারা গ্রামের নজরুল ইসলাম, মেছের আলী, সাবিনা বেগম, রেনু বেগম, সাহিদা বেগম,জাহানারা বেগম, হলুদিয়া গ্রামের মিন্টু মিয়া এবং বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন।

নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬