ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

“ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাটে এসপির পরিদর্শন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা বিসর্জনকে ঘিরে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাচারীঘাট প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।

আজ বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি ঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মোহাইমেনুর রশিদ, সদর সার্কেল মোঃ সোহরাওয়ার্দী হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির, ময়মনসিংহ মহানগর বিএনপির নেতা মোঃ মাহবুব আলম, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার এবং বর্জ্য কর্মকর্তা মোহাব্বত আলী প্রমুখ।

পরিদর্শনকালে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “দুর্গাপূজা ময়মনসিংহের একটি বড় সামাজিক ও ধর্মীয় উৎসব। প্রতিমা বিসর্জনের দিন ঘাট এলাকায় আইনশৃঙ্খলা, যানবাহন নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সহায়তা করা হবে।”

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিটি কর্পোরেশন ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিসর্জন ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাটে এসপির পরিদর্শন”

আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫