মান্দায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
বুধবার (৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মান্দা থানার একটি অভিযানিক দল উপজেলার কুসুম্ভা দিঘীর পাড় মন্দিরসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় মো. বদিউজ্জামান ওরফে স্বর্ণ (২৬)-কে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বদিউজ্জামান চৌবারিয়া বাজার এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























