ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে নিয়ামতপুরের ঐতিহাসিক সাংশৈল মসজিদ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত শতবর্ষের ঐতিহ্যবাহী সাংশৈল ঐতিহাসিক মসজিদ। ইতিহাস ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদটি আজ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১৭ থেকে ১৮ শতকের মধ্যে নির্মিত মসজিদটি সম্পূর্ণরূপে ইট, চুন ও সুরকি দিয়ে তৈরি। নির্মাণকাজে কোথাও রড বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৫ মিটারের বেশি এবং প্রস্থ প্রায় ২.৫ থেকে ৩ মিটার। একসঙ্গে প্রায় ৫০ জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন।

দীর্ঘ সময় ধরে যথাযথ সংরক্ষণ ও সংস্কারের অভাবে মসজিদটির দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে নিয়ামতপুরের এই গৌরবময় ঐতিহ্য চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সাংশৈল মসজিদটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে নিয়ামতপুরের অন্যান্য ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষণেও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে নিয়ামতপুরের ঐতিহাসিক সাংশৈল মসজিদ

আপডেট সময় : ১০:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬