রাজশাহীতে আ,লীগের দোসরদের প্রশাসনিক সকল পদ থেকে অপসারণ দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের সকল স্তরে আওয়ামীলীগ দোসরদের প্রশাসনিক সকল পদ থেকে অপসারণ এবং শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে
রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ রাজশাহীর সভাপতি মকবুল হোসেন, আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহামুদ নাসের, সদস্য সচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ মকবুল হোসেন, সদস্য রোকসানা বেগম টুকটুকি, হৃদয় হাসান, আইভীর রহমানসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ হাসিনা সরকার পতন এবং নতুন সরকার গঠন হলেও সকল প্রশাসনিক পদে আওয়ামী লীগ সরকারের দোসরেরা বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।
দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে, আওয়ামী লীগের দোসররা সিন্ডিকেট করে বাজারে অরাজকতা সৃষ্টি করছে। কিন্তু উপদেষ্টাগণ কি ব্যবস্থা নিচ্ছে দেশের জনগণ সেদিকে তাকিয়ে আছে।
বক্তারা আরও বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার, জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। শিক্ষাব্যবস্থা পরিণত হয়েছিলো পণ্যে। এতে শিক্ষার মৌলিক অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের নিকট প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণ এবং শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। শিক্ষা ক্ষেত্রে, সংস্কারের রুপরেখা প্রণয়ন করতে হবে, লটারি পদ্ধতি বাতিল করে তৃতীয় শ্রেণী থেকে মেধা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরকরা এবং প্রশাসনিক পদসমূহ থেকে আওয়ামী দোসরদের অপসারণে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
























