ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে জুলাই আন্দোলনের হত্যা মামলা সহ ৯ মামলার অভিযোগপত্র দাখিল,আসামি শেখ হাসিনাসহ ৫২৯

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলন ঘিরে রাজশাহীতে হত্যা মামলায় চার্জশিট দেওয়ার ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এই চার্জশিটগুলো আদালতে জমা দেন।

চার্জশিটে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার যে মামলাগুলো ছিল তার মধ্যে ৯টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরীতে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। হত্যা মামলা দুইটির একটি হলো বোয়ালিয়া থানার। মামলা নম্বর ১৫ (শহীদ আলী রায়হান হত্যা মামলা)। এই মামলায় ১২৭ জন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। অপর মামলাটির নম্বর ৩৩ (শহীদ সাকিব আনজুম হত্যা মামলা)। এই মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে আমরা মিডিয়াসহ বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত ভিডিওগুলোর গুরুত্ব দিয়েছি। পাশাপাশি বিভিন্ন প্রত্যক্ষদর্শী সাক্ষী ও আমাদের সোর্স দ্বারা এই অভিযোগটিপত্র প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে আদালত প্রমাণযোগ্য অকাট্য তথ্য ও প্রমাণের বিশ্লেষণ করেই অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে।
এজাহার নামীয় আসামির বাইরেও অজ্ঞাতনামা অনেক আসামি ছিল। তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন সোর্স, সাক্ষী ও প্রযুক্তি ব্যবহার করে ওই দিন, ওই সময়ে যাদের ঘটনাস্থলে পাওয়া গেছে ও যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে শুধু তাদেরই এই চার্জশিটে নাম দেওয়া হয়েছে।

বোয়ালিয়া মডেল থানায় শহীদ আলী রায়হান হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ৭ এবং তদন্ত প্রাপ্ত গ্রেপ্তার ৩২ জনসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার হয়েছে। এছাড়াও শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় ৫ জন এবং তদন্তে প্রাপ্ত ২৮ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো ধারা অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। তবে পুলিশ যে অভিযোগপত্র দিচ্ছে বা তার যে বিশ্লেষণগুলো দিচ্ছে তাতে মনে হচ্ছে অভিযোগগুলো প্রমাণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে জুলাই আন্দোলনের হত্যা মামলা সহ ৯ মামলার অভিযোগপত্র দাখিল,আসামি শেখ হাসিনাসহ ৫২৯

আপডেট সময় : ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫