ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর নাম ইসমাইল হোসাইন। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

আপডেট সময় : ০৩:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫