ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

রবিবার (২৮ জুন) সকালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে রাজশাহী নগরীতে জাতীয় এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচি চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইনের কার্যক্রম চলছে।

এবারের কার্যক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সব মিলিয়ে নগরীতে ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

আপডেট সময় : ০২:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬