সংবাদ শিরোনাম ::
রাজশাহী মেডিকেলে ঘোরাফেরা করছেন মহাদেবপুরের এক ব্যক্তি, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা ইউনিয়নের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে—এমন এক ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না। ফলে তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
যদি কোনো ব্যক্তি তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের পরিচয় সম্পর্কে জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত তার স্বজনদের বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সবার আন্তরিক সহযোগিতায় তিনি দ্রুত পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।
মানবিক দায়িত্ববোধ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
























