ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহী সিটি প্রশাসকের স্ট্যাটাস নির্ধারণ করে সরকারের প্রজ্ঞাপন জারি

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সহ দেশের ১১টি সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসকদের স্ট্যাটাস নির্ধারন করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে মেয়র/প্রশাসকদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী যথাযথ সম্মান প্রদানের কথা বলা হয়েছে।

ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রদের অবস্থান ১৮ নম্বর। সরকারের সায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের অবস্থান তার এক ধাপ নীচে ১৯ নম্বরে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি অন্যান্যদের মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ কুটনৈতিক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো সময় ওয়ারেন্ট অব প্রেসিডেন্স মেনে চলতে বলা হয়েছে।

ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ১৯৮৬ অনুযায়ী এক নম্বরে রয়েছেন রাষ্ট্রপতি। দ্বিতীয় অবস্থানে প্রধানমন্ত্রী এবং তৃতীয় অবস্থানে রয়েছেন স্পীকার। পূর্ণাঙ্গ মন্ত্রী, চীফ হুইপ, ডেপুটি স্পীকার ও বিরোধী দলীয় নেতার অবস্থান ৫ম। সংসদ সদস্যরা রয়েছেন ১৩ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী সিটি প্রশাসকের স্ট্যাটাস নির্ধারণ করে সরকারের প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৩:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬