সংবাদ শিরোনাম ::
লোহাগাড়ায় ডা: তাহমিনা সোলতানা ডেজী’র তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম
লোহাগাড়া প্রতিনিধি :
- আপডেট সময় : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালের মহিলা ও গাইনী রোগের চিকিৎসক ডা: তাহমিনা সোতলান ডেজী’র চিকিৎসা সেবা ও সার্বিক তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লাকী আক্তার (২৪) নামে এক প্রসূতি।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে নরমাল ডেলিভারিতে ওই তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক সহ মা প্রসূতি রয়েছেন। প্রসূতি লাকী আক্তার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী। নবজাতকদের মা-বাবা জানান আমরা আর্থিকভাবে দুর্বল তাই ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায় ‘নরমাল ডেলিভারিতে আমাদের একসঙ্গে তিন ছেলে সন্তান হওয়ায় আমরা অনেক খুশি। মহান আল্লাহ ও ডাক্তারের প্রতি শোকরিয়া জানাচ্ছি। আমাদের সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।’
























