শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট: ৫ পরিবহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস
- আপডেট সময় : ০৮:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
নওগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি পরিবহনের চালককে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজনুর ইসলাম সুজন-এর নেতৃত্বে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে অননুমোদিত ও মানমাত্রার বাইরে হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের অভিযোগে ৫টি পরিবহনের চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়।
এ ছাড়া শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনগুলোতে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ন আনসারের নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
























