ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরের জননিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত কাপাসিয়া থানা কমপ্লেক্স এখন প্রমত্তা শীতলক্ষ্যা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। নদীর গতিপথ পরিবর্তন এবং তীব্র স্রোতের কারণে থানার সীমানা প্রাচীরসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে থানার বেতার টাওয়ার, মসজিদ ও ব্যারাক বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর ডান তীরের প্রায় ১৫০ মিটার এলাকায় দীর্ঘদিনের ভাঙনের ফলে একটি বড় ‘ইউ-টার্ন’ বা বাঁক তৈরি হয়েছে। এর ফলে জোয়ারের পানি ও তীব্র স্রোত সরাসরি থানার তীরের নিচে আঘাত হানছে, যার ফলে সীমানা প্রাচীরের নিচের মাটি দ্রুত সরে যাচ্ছে। এরই মধ্যে দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং মাটির গভীরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

নদীর এই রুদ্ররূপের কারণে বর্তমানে থানার ২০০ ফুট উচ্চতার বেতার টাওয়ার, পুলিশ জামে মসজিদ, সেমিপাকা আনসার ব্যারাক এবং অফিসার্স ব্যারাক ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এমনকি ওসির বাসভবন ও ব্যারাকের নিচের মাটি বিপজ্জনকভাবে দেবে যাওয়ায় ভবনগুলো যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। শুধু থানার ভবনই নয়, পাশেই অবস্থিত একটি মন্দিরের বিশাল এলাকা ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে।

পরিস্থিতি বেগতিক দেখে কাপাসিয়া থানা কর্তৃপক্ষ ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কাছে স্থায়ী প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, থানা কমপ্লেক্সটি রক্ষা করতে হলে অবিলম্বে শীতলক্ষ্যা নদীর ডান তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। বিষয়টি নিয়ে নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাথেও যোগাযোগ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলে কেবল কয়েক কোটি টাকার সরকারি সম্পদই নষ্ট হবে না, বরং একটি পুরো উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই জনস্বার্থে দ্রুত সরকারি পদক্ষেপের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা

আপডেট সময় : ০৮:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬