ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬: মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব (শামীম)

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ গোলাপগঞ্জে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর নামহট্ট (ইস্কন) মন্দিরের ভক্তবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান হাবীব (শামীম)। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ১১নং মরিচা ইউনিয়ন শাখার সভাপতি, সাবেক ছাত্রদল নেতা এবং বীরগঞ্জের সা’দ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বক্তব্যে মোঃ আহসান হাবীব (শামীম) বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকুক—এটাই তাঁর প্রত্যাশা। তিনি শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি নির্বাচিত হলে সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী মরিচা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে তিনি ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মপ্রাণ ভক্ত, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬: মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব (শামীম)

আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬