ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা
  • আপডেট সময় : ০১:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

“ঘুষ নয় সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান… এখনই”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার আয়োজনে আজ ২৭ জুন, শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সনাক, সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন টিআইবি, খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর (সিই) ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সালে গঠিত হওয়ার পর থেকে সনাক, সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল বিগত দিনের অর্জন, সীমাবদ্ধতা এবং শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আগামী দিনের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা।

সভায় উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম, ও মোঃ ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এবং সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ.কে.এম শহীদউল্যাহ, পবিত্র মোহন দাশ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মোঃ আবুল বাসার, মোঃ অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, মোঃ মনিরুজ্জামান মুন্না ও সৈয়দা সুলতানা শিলা।

এছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দসহ শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য সভায় অংশ নেন।

উপস্থিত সুধীজন ও সনাক নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬