ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশ্বরগঞ্জ থানাকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা, সত্যতা যাচাইয়ের আহ্বান

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ঈশ্বরগঞ্জ থানাকে জড়িয়ে একটি বিভ্রান্তিকর ভিডিও ও বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। সেখানে এক নারী ও একজন পুলিশ কর্মকর্তার একটি অসংলগ্ন মুহূর্তের ভিডিওকে ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমন দাবি সঠিক নয় এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, ভিডিওতে যাকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখানো হচ্ছে, তিনি প্রায় দুই মাস আগেই ঈশ্বরগঞ্জ থানা থেকে অন্যত্র বদলি হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে বর্তমানে ঈশ্বরগঞ্জ থানার সঙ্গে ওই ঘটনার কোনো ধরনের সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।

সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় পুরোনো বা ভিন্ন প্রেক্ষাপটের ছবি-ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনমনে ভুল ধারণার জন্ম দেয়। তাই কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচার না করতে এবং গুজব বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকতে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

গুজবে কান দেবেন না, সত্যতা যাচাই করে তবেই তথ্য প্রচার করুন। সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল হোন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশ্বরগঞ্জ থানাকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা, সত্যতা যাচাইয়ের আহ্বান

আপডেট সময় : ০৬:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬