সংবাদ শিরোনাম ::
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গত ৩ জুলাই ২০২৬ রাত ১১টা ১০ মিনিটে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে মাদকসেবনরত অবস্থায় মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. জয়পাল ওরফে টুকটুক (৩৬), মো. জনি রহমান (৩৫) এবং মো. মিলন হোসেন (৩০)। তাদের সবার বাড়ি দক্ষিণ চকযদু গ্রাম, ধামইরহাট থানা, নওগাঁ জেলায়।
পুলিশ জানিয়েছে, মাদকসেবনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
























